গর্ভাবস্থায় বমিবমি ভাব এবং বমি হওয়াকে আমরা মর্নিং সিকনেস নামে জানি। গর্ভাবস্থার প্রথম দিকে এটা খুবই সাধারণ ঘটনা। খুব কম গর্ভবতী নারী মর্নিং সিকনেস ছাড়া প্রেগনেন্সি পার করেন। সাধারণত প্রতি ১০ জনে ৮জন নারী এই সিকনেসে ভুগেন।
এটা এমন একটা অনুভূতি ও শারীরিক অবস্থা যেটা দিনে বা রাতের যেকোনো সময় আপনার হতে পারে। এমনকি আপনি পুরোটা দিন অসুস্থতার বোধ নিয়ে কাটাতে পারেন। খুব স্বাভাবিকভাবে এইধরনের শারীরিক অবস্থা অপ্রীতিকর এবং এটা একজন সম্ভবা নারীর দৈনন্দিন জীবনকে উল্লেখযোগ্যভাবে বদলে দেয়। স্বস্থির খবর হলো, সাধারণভাবে মর্নিং সিকনেস গর্ভাবস্থার ১৬ থেকে ২০ সপ্তাহের মাঝে ঠিক হয়ে যায়। এবং এই ঠিক হয়ে যাওয়া গর্ভে বাচ্চার সুস্থ থাকার জন্য বেশ গুরুত্বপূর্ণ।
কখনও কখনও প্রস্রাবের সংক্রমণ বা Urinary Tract Infection (UTI) এর কারণে বমি বমি ভাব এবং বমি হতে পারে। প্রস্রাবের সংক্রমণ সাধারণত মূত্রাশয়কে বা ব্লাডারকে ক্ষতিগ্রস্থ করে এবং এটা বাড়াবাড়ি পর্যায়ে গেলে কিডনি পর্যন্ত পৌছে যেতে পারে।
