পোস্টপার্টাম হেমোরেজ বা প্রসবোত্তর রক্তক্ষরণ এর আদ্যোপান্ত

পোস্টপার্টাম হেমোরেজ বা প্রসবোত্তর রক্তক্ষরণ বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর একটি প্রধান কারণ। এই কারণে প্রতি ৬ মিনিটে একজন মা মারা যাচ্ছে। প্রতি বছর ১ কোটি ৪০ লাখ মা প্রসবোত্তর রক্তক্ষরণে ভোগেন। এরমধ্যে প্রায় ৭০,০০০ মাতৃমৃত্যু আমরা দেখতে পাই পুরো বিশ্বে, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এই হার বেশি দেখতে পাওয়া যায়। 

বেশিরভাগ মায়েরাই এই অবস্থা থেকে উত্তরণ করে যায় কিন্তু ক্ষেত্রবিশেষে দেখা যায় অস্ত্রোপাচারের প্রয়োজন পরে এবং চিরস্থায়ীভাবে সন্তান ধারণ ক্ষমতা হারাতে হতে পারে।

এটা একটা প্রসব পরবর্তী জটিলতা, এতে একজন মা প্রসব পরবর্তী যোনিপথ দিয়ে প্রচুর রক্তক্ষরণের শিকার হয়। রক্তক্ষরণ কখন হচ্ছে তার উপর ভিত্তি করে প্রসবোত্তর রক্তক্ষরণকে দুই ভাগে ভাগ করা যায়।

১। প্রাথমিক অথবা তাৎক্ষণিকঃ স্বাভাবিক প্রসবের পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ৫০০ মিলির বেশি রক্তক্ষরণ এবং সিজারের পরে ১০০০ মিলির বেশি রক্তক্ষরণ হওয়াকে প্রাথমিক অথবা তাৎক্ষণিক প্রসবোত্তর রক্তক্ষরণ হিসেবে বিবেচনা করা হয়।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি 7, 2025