আগের পর্বে লিখেছিলাম একাধিক সন্তানের মাঝে দ্বন্ধের কথা। কিভাবে সূত্রপাত হয় এর তারও ব্যাখ্যা দেবার ট্রাই করেছি। আজ চেষ্টা করব এর সমাধান তুলে ধরার।
প্রথমেই আসি, বাচ্চাদের সাথে কি কি করা যাবেনা তার ব্যাপারে।
বড় সন্তানের সাথে প্রেগন্যান্সির সময় ও ছোট বাচ্চা জন্মানোর পর কোনোভাবেই খারাপ ব্যাবহার করা যাবেনা। মারার তো প্রশ্নই উঠেনা। আপনার মেজাজ খুব খারাপ থাকলে তা কন্ট্রোল করার চেষ্টা করুন, মেডিটেশন করুন, কাউন্সেলর এর হেল্প নিন। কিন্তু তার প্রভাব বাচ্চার উপর পড়তে পারবেনা।
বাচ্চা হবার পর বড় জনকে কিছুতেই অবহেলা করা যাবেনা। ওর রাগ জেদের পেছনের কারন বুঝতে হবে। ছোটটাকে খাওয়া আর ঘুম পাড়ানো বাদে ওর এক্সট্রা টাইম খুব একটা লাগেনা।
আত্মীয়স্বজন কেউ আসলে তারা যেন শুধু ছোট বাচ্চার জন্য গিফট না আনে। ছোটজন গিফটের কিছুই বুঝেনা। আনলে দুজনের জন্যই নয়তো বড়জনের জন্য, নয়তো কারো জন্যই নয়। সবাইকে বলে দেবেন, বড়জনের সামনে যেন এমন কোনো কথা না বলে যাতে সে কষ্ট পায়। যেমন, "ভাই তো তোমার মতো দুষ্ট না", " ছোটজন তো গায়ের রঙ ভালোই পেয়েছে, বড়টার মতো কালো হয়নি" এরকম যেকোন কথা কোনোভাবেই ওর সামনে বলা যাবেনা, কেউ বললে কঠিন প্রতিবাদ করবেন।
