রমজানে নিউট্রিশান নিয়ে সেশনের ঘোষণা

১.
আমিনার এটা প্রথম প্রেগনেন্সি, রোজার মাস খানেক আগে হিসেব করে দেখলো তার প্রেগনেন্সির ৩য় ট্রাইমেস্টারে রোজা শুরু হবে। প্রথম গর্ভাবস্থার কারণে বিভিন্ন শারীরিক মানসিক পরিবর্তনে হতবিহ্বল সে।
রমাদানে রোজা রাখা কি তার জন্য অনেক কঠিন হয়ে যাবে? সেহরিতে কী খেলে সারাদিন শারীরে শক্তি পাবে সে? সাধারণ সময়ে ইফতারের পর শরীর যেন ছেড়ে দেয়। প্রেগনেন্সিতে সেই সময়টা কেমন যাবে? কী খেলে শরীরের নিয়ন্ত্রন নিজের কাছে থাকবে?

২.
নুসরাত তার বাচ্চাকে মাত্র ক'দিন আগে সলিড শুরু করেছে। খুব ধীরে ধীরে নতুন ধরনের খাবারের সাথে বাচ্চাকে পরিচিত করাচ্ছে। রমাদান সমাগত প্রায়। রোজায় বাচ্চাকে দিনের বেলা বুকের দুধ খাওয়ালে তার কি অনেক পিপাসা পাবে?
রমজানে বাচ্চার সলিডের রুটিন কেমন হলে সবকূল রক্ষা পাবে? এসময় কী দুধের পরিমাণ কমে যাবে? রোজা রেখে কীভাবে দুধের ফ্লো ঠিক রাখা যাবে সেটা নিয়ে চিন্তিত সে।

৩.
তিথি হিসেব করে দেখলো তার ছেলের দুধ ছাড়ানোর সময় রমজান মাস চলে আসবে। তখনই দুধ ছাড়াতে যাবে নাকি আরেক মাস সময় নিবে?

৪.
সাঈদা এই প্রেগনেন্সিতে শুরু থেকে মাতৃত্ব'র প্রিনাটাল কোর্সে ভর্তি হয়েছে। ইন্সট্রাকটরদের অনুপ্রেরণায় সে শারীরিকভঅবে একটিভ থাকার চেষ্টা করছে। নিয়মিত হালকা ব্যায়াম করে সে।
আগামী সপ্তাহ থেকেই রমজান মাস। তখন কি ব্যায়াম চালিয়ে যাবে? ব্যায়াম দিনের বেলা করলে ভাল হবে নাকি ইফতারের পর সেটা নিয়েও সে ভাবছে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি 6, 2026