শিশুর আবেগ ও বিশ্লেষণ প্রক্রিয়া

লিখেছেন Samiha Nabila

শিশুরা কিছু না বুঝেই মুখস্থ করে যাবে- এমন ধারণাটি ব্যাপক ও বিশদ আলোচনার দাবী রাখে। কেননা শিশুরা কথা শেখার পর আনুমানিক ৩ বছর থেকেই পরিবেশের অনুভূতিগুলো বিশ্লেষণ করতে শুরু করে। ৮ বছরের আগ পর্যন্ত তারা কোন ব্যাখ্যা ও যুক্তির বুঝ ছাড়াই বিশ্লেষণ করে বসে ঠিকই, তবে তারা শব্দ ও কথাগুলোর সাথে পরিচিত হতে শুরু করে।

আর, জীবনের বিকাশ যখন তাদেরকে যুক্তি-ব্যাখ্যার বুঝ দিতে শুরু করে, তখন এই শব্দগুলোই তাদের হাতিয়ার হয়।

অনেক সময় ৪-৫ বছরের শিশুদের সাথে কথা বললে তাদের থেকে পরিবার সম্পর্কে যেমন ধারণা পাওয়া যায় তা কিছুটা এমন হয়, "এরা আমার বাবা-মা না। এরা আমাকে আদর করেনা", অথবা, " আমার নতুন মা লাগবে, এই মা আমাকে আদর করেনা"।

এখানে লক্ষ্য করার বিষয় হলো, শাসনকে তারা সম্পর্কহীনতার দিকে টেনে নিচ্ছে। বাবা-মায়ের সবসময়ের আদরের মাঝে থেকে শাসনটা তারা মেনে নিতে পারছেনা। কিছু কিছু বাচ্চারা ছোটবেলা থেকেই মেটামুটি আদর আর শাসনের ভারসাম্যের মাঝে থাকে তাদের ব্যাপারটা একটু ভিন্ন। কিন্তু যারা শাসনের সাথে পরিচিত থাকেনা তাদের জন্য ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে ওঠে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মার্চ 17, 2023