
আমাদের কথা
আমরা এতক্ষণ কিছু মুসলিম মায়েদের প্রসব পরবর্তী সময়টা নিয়ে অভিজ্ঞতার কথা পড়লাম। জানলাম যে, প্রায় সব মায়েরাই কিছুটা বিষণ্ণতা, মানসিক টানাপোড়েনের ভেতর দিয়ে যান এই সময়। তবে কিছু বিষয়ের ওপর নির্ভর করে এই সমস্যা অল্প বা বেশি হয়ে থাকে।
অল্পতেই কাটিয়ে ওঠা যায় যদি এই নিয়ে আগে থেকে জানা থাকে; মা নিজে সচেতন থাকেন ও স্বামীসহ পরিবারের অন্যদের সহযোগিতা পাওয়া যায়, মায়ের নিজের শারীরিক, মানসিক বিশ্রামের ব্যবস্থা থাকে। সেই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, কিছু আমল সবসময় জারি রাখা। সালাত যখন থাকে না তখনও যিকির, দুয়া, কুরআন মুখস্ত থেকে পড়া, সকাল-সন্ধ্যার দুয়া ও সূরাগুলো পড়া, কুরআন তিলাওয়াত শোনা, তাফসির পড়া, আলিম ও দাঈদের লেকচার শোনা ইত্যাদি চালিয়ে গেলে অনেক আত্মিক ও মানসিক উপকার হয়।
গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
টপিকঃ প্রসব পরবর্তী বিষণ্নতা
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুলাই 10, 2019
