দ্বিতীয়বার সি-সেকশানঃ আমার ছেলের জন্ম

মেয়ের যখন ১১ মাস বয়স তখন একদিন হঠাৎ শরীর খুব খারাপ লাগছিল। বমি আসছিল, মাথা ঘুরছিল, শরীরে কোন শক্তি পাচ্ছিলাম না। অফিসে যখন গেলাম তখন চেহারা ছবি দেখে আমার সহকর্মীরা বলল প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করে দেখো। খুব অবাক হয়ে প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করে দেখলাম পজিটিভ আসছে। অবিশ্বাস নিয়ে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ। 

ভয় লাগছে, খুশি লাগছে, শংকা ও বোধ করছিলাম। বড় বাচ্চাটা এখনো এত ছোট। আমার খালার বাসায় ওকে রেখে অফিস করতে যাই। এখন আবার আরেকজন আসবে শুনে কেমন যেন ভয় করে উঠলো। সবকিছু সামলাতে পারবে তো ঠিক ভাবে? শরীরে কি কুলাবে?

সাধারণত শরীরটা সকালের দিকে বেশি খারাপ থাকতো। বমি আসতো প্রচুর। আর অনেক অনেক খিদা লাগতো। পেট খালি হলেই বমি চলে আসতো। কি যে কষ্ট হোত!! তাই বারবার ভারী খাবার খাওয়া লাগত।

প্রেগনেন্সির পুরোটা সময় মোটামুটি স্বাস্থ্যকর খাবার দাবার খেয়েছি, হাঁটাচলা করার চেষ্টা করেছি, ঘর সংসারের কাজ, অফিসের কাজ ইত্যাদি করে মোটামুটি সার্বিকভাবে সক্রিয় থাকতাম সব সময়। 

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জানুয়ারি 10, 2022