বাবা-মা কর্তৃক শিশুকে শাসন নাকি শারীরিক / মানসিক নির্যাতন?

লিখেছেন Rabeya Bosri Ohi

শিশুকে শাসন করছেন নাকি শারীরিক / মানসিক নির্যাতন?

বাবা মায়েরা সাধারণত বাচ্চাকে এমনভাবে মারেন না যাতে বাচ্চার শারীরিক বিশেষ কোন ক্ষতি হয়ে যায়। তাহলে শারীরিক নির্যাতনকে নিষেধ করা হয় কেন ? করা হয় কারন এর মানসিক নির্যাতনের যে অংশটুকু থাকে তার জন্য।

শারীরিক নির্যাতন করলে বাচ্চা দুইভাবে কষ্ট পায়, এক হচ্ছে শারীরিক, এবং আরেক হচ্ছে মানসিক। শারীরিক অংশটুকু দীর্ঘমেয়াদি ক্ষতি না করলেও মানসিক অংশটুকু দীর্ঘমেয়াদি ক্ষতি করে ফেলে। এতে মনের উপর যে চাপ পড়ে তা মস্তিষ্কের ক্ষতি করে ফেলে , এইকথা শিশুদের মস্তিষ্ক বিশেষজ্ঞ(Child Neurologist)রা অসংখ্যবার বলেছেন।

যেকোন মানুষের উপর মানসিক নির্যাতনের ক্ষতিগুলো শারীরিক নির্যাতনের থেকে বেশি হয় এবং এই ক্ষতি অপূরণীয়। অযাচিত আচরণ, অনৈতিক আচরণ, হঠাৎ করে ভয়ংকর শাস্তি দিয়ে ফেলা, অসামঞ্জস্যপূর্ণ আচরণ, এগুলো তাদের চারিত্রিক ক্ষতি যেমন করে, তেমনিমস্তিষ্কের ক্ষতিও করে

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মার্চ 9, 2025