সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চা গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় এ শরীরচর্চা বা ব্যায়াম নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন। ভাল খবর হলো, আপনি চাইলে গর্ভকালীন সময়েও নিরাপদ ব্যায়াম করতে পারেন। হতে পারে আপনি বেশ আরামপ্রিয়, তবুও এটা খুবই সম্ভব যে আপনি গর্ভকালীন সময়ে নিয়মিত ও হালকা ব্যায়ামের মাধ্যমে শরীরকে ঝরঝরে রাখবেন। তবে যদি আপনি গর্ভাবস্থার আগে থেকেই ক্লান্তিজনিত কোন রোগে আক্রান্ত থাকেন (যার কারণে কিছু সময় পরপর আপনাকে বিশ্রাম নিতে হয়), তবে এসময় শরীরচর্চা করার আগে আপনার ডাক্তারের সঙ্গে বিস্তারিত কথা বলুন।
গর্ভাবস্থা ওজন কমানোর জন্য ঠিক সময় না কিংবা খুব মারদাঙ্গা ব্যায়ামেরও উপযুক্ত সময় না।
আপনার গর্ভধারণ যদি কোন ধরনের ঝুঁকিগ্রস্থ না হয়, কেবল তখনি আপনি হালকা থেকে মাঝারি ধরনের শরীরচর্চায় নিজেকে নিয়োজিত করতে পারেন। সবসময় এটা মাথায় রাখা চাই – আপনার অনাগত সন্তান ও আপনার নিরাপত্তা সবকিছুর উর্ধ্বে।
ধীরে ধীরে ব্যায়াম শুরু করুন
