অনেক কারণেই শিশু অনবরত বমি করতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস্ট্রোএন্টারটাইটিস ("পেট ফ্লু") এর কারণ। বারবার বমি বাচ্চাদের শরীর থেকে তরল, লবণ এবং খনিজ বের করে দেয় এবং শরীরের পানি ও লবণের ভারসাম্য রক্ষা করা খুব জরুরী। তাই এই হারানো তরল ও খনিজ শরীরে ফিরিয়ে দেয়া প্রথম গুরুত্বপূর্ণ কাজ।
১. ক্রমাগত বমি হওয়া শিশুকে দুধজাতীয় বা শক্ত খাবার খাওয়াবেন না।
২. অল্প পরিমাণে তরল দিন:
নবজাতক ও ছোট শিশুদের জন্য: প্রতি ১৫-২০ মিনিটে প্রায় ১ টেবিল চামচ ওরস্যালাইন দিন এবং বারবার বুকের দুধ খাওয়ান।
দুই বছরের বেশি বাচ্চাদের জন্য: প্রতি ১৫ মিনিট অন্তর ১ থেকে ২চামচ ওরস্যালাইন, বরফ কনা, আদার রস, লেবুর সরবত বা পাতলা জুস দিন।
এসময় শিশু বারবার বমি করতে থাকলে ২০/৩০ মিনিট অপেক্ষা করুন এবং আবার তরল দেয়া শুরু করুন।
গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুন 21, 2021
