একজন মায়ের রমাদান পরিকল্পনা

রমাদান বা রমজান মাস মুসলিমদের জন্য আকাঙ্ক্ষিত একটি সময়। এটি কুরআন নাযিলের মাস। এ মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। রমাদান মাসে করা যেকোনো ভালো কাজের পুরস্কার মহান আল্লাহ নিজ হাতে দিবেন। তাই রমাদানের জন্য যেকোন মুসলিম প্রস্তুতি নিবেন এটাই স্বাভাবিক।

এ মাসের গুরুত্ব সম্পর্কে হাদিসে আছে,

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ ঘোষণা করেছেন সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য তাই আমি স্বয়ং এর (সিয়ামের) প্রতিদান দিব।

সুতরাং এটা আমরা খুব ভালো করে অনুধাবন করতে পারছি যে এই মাসের ইবাদত আমল অন্য মাসগুলোর চাইতে অনেক বেশি পরিমাণে করা উচিত হওয়া উচিত। কিন্তু দেখা যায়, সাংসারিক কাজ সামলে, সন্তানদের দেখাশোনা করে, ইফতার-সেহেরীতে বিভিন্ন খাবার প্রস্তুত করে আমাদের মায়েদের হাতে ইবাদতের জন্য পর্যাপ্ত সময় থাকেনা। অনেক ক্ষেত্রে হাতে সময় থাকলেও শরীর অনেক ক্লান্ত থাকায় ইবাদতে আমরা মনোযোগী হতে পারি না। 

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি 27, 2025