গর্ভকালীন সময়ে উদ্বিগ্নতা থেকে বাঁচতে করণীয়

প্রত্যেক মানুষ জীবনে কোন না কোন সময়ে দুশ্চিন্তা এবং উদ্বেগ অনুভব করে থাকে; আবার গর্ভাবস্থায় একজন নারীর মাঝে উদ্বিগ্নতা প্রকটভাবে লক্ষ্য করা যায়। গবেষণায় দেখা গেছে যে, ৮-১০ শতাংশ নারী তাদের গর্ভকালীন অবস্থায় ক্রনিক এংজাইটির শিকার হন। প্রেগনেন্সি একটি আবেগীয় সময়, এটি বিস্ময়কর কিছু নয় যে এই সময় নারীরা প্রচন্ড ভয় এবং উদ্বেগের মধ্য দিয়ে যায়।

অনেক সময় সাধারণ উদ্বেগ OCD(অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার) তে রুপান্তরিত হতে পারে৷ তখন চিন্তা গুলো না চাইলেও বার বার চলে আসতে থাকে যা অবসেশন বলে অভিহিত করা হয় আবার এই অবসেশনকে প্রতিহিত করার জন্য কম্পালশন করা হয় যা একই কাজের বার বার করা বোঝা। যেমন কেউ স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বার বার হাত ধুতে থাকে ইত্যাদি।

অনেকে গর্ভকালীন সময়ে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে চায় না। কিন্তু শারীরিকভাবে পরিবর্তন আসার কারণে তা মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করবে এটি খুবই স্বাভাবিক। তাই এই সময়ে শারীরিক যত্নের পাশাপাশি মানসিক যত্নেরও প্রয়োজন। গর্ভবতী মায়েরা তাদের দুশ্চিন্তা ও উদ্বেগ কিভাবে কন্ট্রোল করতে পারে তা নিয়েই আজকে আলোচনা।

Anxiety বা উদ্বিগ্নতা হচ্ছে একটা প্রাকৃতিক আবেগ যখন বিপদ আসন্ন’ বা ‘খারাপ কিছু ঘটতে যাচ্ছে’ এই অনুভূতিগুলো এবং তার সঙ্গে সংশ্লিষ্ট শারীরিক এবং মানসিক পরিবর্তন সব কিছু মিলিয়েই একটি অনুভূতি। ভয় এবং উদ্বেগের পার্থক্য হচ্ছে প্রথমটি নির্দিষ্ট একটি চেনা পরিবেশ বা বস্তুর প্রতি হঠাৎ সতর্ক হয়ে যাওয়া আর দ্বিতীয়টি হচ্ছে অচেনা, মনের ভেতরের, বিবাদমান পরিস্থিতিতে হওয়া, অনির্দিষ্টভাবে সতর্ক হওয়ার অনুভূতি।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুলাই 1, 2020