প্রতিদিনের সহজ আমল:
যাদের কাছে আমলগুলো কঠিন লাগবে, এটা এই কারনে লাগবে যে আমরা এই আমলগুলো করতে অভ্যস্ত না। দেখেন, অনেক প্রেমিক প্রেমিকারা সারা রাত জেগে একে অন্যের সাথে কথা বলে। সারা রাত জেগে নামাজ বা কুরআন আমরা কতজন পড়ি? হযরত উসমান রদ্বি. প্রতি রাতের নামাজে একবার কোরআন খতম করতেন। অনেক স্টুডেন্টই পরীক্ষার পরে সারা রাত জেগে সিনেমা দেখে, চ্যাটিং করে, কিন্তু আমরা কতজন সারা রাত জেগে আমল করি? আমরা যখন জাহেল ছিলাম সারা রাত জেগে এমন কাজ করতাম যার আখিরাতে কোন মূল্যই নাই। আর দ্বীনের বুঝ পাওয়ার পরে ওগুলো না করে ঘুমাই। একটু উন্নতি হয়েছে।
আমি বলছি না সবাই এক দিনেই এই আমলের ওপর উঠে যাবেন। অল্প অল্প করে শুরু করুন। আমরা জ্বীন ও যাদুর যে পরিমান দৌড়াত্ব দেখতে পাচ্ছি, তাতে দাজ্জাল আসতে আসতে অবস্থা আরও খারাপ হবে। যে আল্লহর দিকে হেটে আগায় আল্লহ তার দিকে দৌড়ে আসেন। অর্থাৎ আমাদেরই আগে আগাতে হবে। আল্লহতায়ালা তাওফিক দান করেন।
ফজর: ২ রাকাত সুন্নত,
