১৯ তম সপ্তাহে প্রেগন্যান্সি; সম্ভাব্য পরিবর্তন ও সতর্কতা

১৯ সপ্তাহ প্রেগন্যান্সী

আপনি যখন প্রেগন্যান্সীর ১৯ সপ্তাহে আছেন, আপনি প্রেগন্যান্সীর ৫ম মাসে আছেন। যদি আপনি এতদিনে বাচ্চার নাড়াচাড়া বুঝতে না পেরে থাকেন, তবে এখন থেকে পেতে পারেন। তবে প্রথম প্রেগন্যান্সী হয়ে থাকলে আরও পরেও তা অনুভব করতে পারেন, ভয় পাওয়ার কিছু নেই। কিংবা আগে থেকে নাড়াচাড়া বুঝলে, এখন আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ২০ সপ্তাহের আল্ট্রাসাউন্ডে বাচ্চার বৃদ্ধি সম্পর্কে আপনি আরও পরিষ্কার ধারনা পাবেন। এই সময়ে যেহেতু আপনার বাচ্চার সাকিং ইন্সটিংক্ট তৈরি হয়েছে, পেটের ভেতরেই বাচ্চার বৃদ্ধা আংগুলী তার মুখের কাছে পৌঁছালে, সে হয়ত তা চুষতে শুরু করবে।

বাচ্চার পরিবর্তন

এই সপ্তাহে বাচ্চা আকারে খানিকটা বড় হয়েছে। লম্বায় সে এখন প্রায় ৬ ইঞ্চি, ওজন বেড়েছে আধা পাউন্ডের মতো। বাচ্চার শরীরে ভার্নিক্স তৈরি হয় এই সময়ে এসে। ভার্নিক্স ক্যাসিওসা হলো বাচ্চার চামড়ার উপর এক ধরনের সাদা দইয়ের মতো চটচটে পদার্থ, যা আপনি সন্তান জন্মাবার পর দেখতে পেতে পারেন। বাচ্চা যেহেতু এমনিওটিক ফ্লুইড অর্থাৎ পানির মধ্যে থাকে, এই ভার্নিক্স তার চামড়াকে বাহির থেকে সুরক্ষা দেয় এবং দীর্ঘসময় পানিতে থাকার পরও তা কুঁচকে যেতে দেয় না। এক সময় এই ভার্নিক্স মিলিয়ে যায়। কিন্তু সন্তান নির্দিষ্ট সময়ের আগে জন্মালে আপনি এই ভার্নিক্স দেখতে পাবেন। 

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ নভেম্বর 29, 2023