আমাদের মাঝে এখনো নবজাতকের নাভি নিয়ে অনেক ভুল ধারনা রয়েছে।
যেমন-
কোথাও কোথাও নাভিতে লাগানো হয় সিঁদুর, মায়ের গলানো দুধ, কোনোখানে পাতাবাটা রস। পুরাকালে গোবর লাগানোর মতো ঘটনা ও আমাদের দেশে হতো, যদিও ইতিমধ্যেই অনেকেটা কমে এসেছে এসব। তবু নাভির যত্নে এ রকম বহু অপচিকিৎসার নজির এখনো মেলে।
এসব কুসংস্কার জনিত কাজের ফলে নবজাতকের নাভিতে সংক্রমণ ঘটেই, এমনকি গর্ভাবস্থায় মা ধনুষ্টংকার-প্রতিরোধী টিকা না নিয়ে থাকলে টিটেনাস বা সেপসিসের মতো অসুখে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুও হতে পারে।
নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর নাভি হচ্ছে শিশুতে ইনফেকশন হওয়ার প্রধান মাধ্যম। সে কারণে নবজাতকের নাভির সঠিক যত্ন এত বেশি গুরুত্বপূর্ণ। সঠিক যত্ন নির্ভর করে পরিচ্ছন্ন প্রসব ও পরিচ্ছন্ন নাড়ি এ দুটোর ওপর।
গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
টপিকঃ নাভি
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ সেপ্টেম্বর 30, 2021
