গর্ভস্থ শিশুর নড়াচড়া বা মুভমেন্টের বিস্তারিত

লিখেছেন Nabia Sultana

গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এরকমঃ

সাধারনভাবে বললে শিশুর নড়াচড়া অনুভব করার মাধমে আপনি বুঝতে পারেন সে ভাল আছে কিনা। 

পেটের এক স্থান থেকে গড়িয়ে অপর স্থানে যাওয়া, ঢেউ এর মত মনে হওয়া, খুব দ্রুত নড়ে উঠা বা ঝাকুনি দেওয়া, ছোট পা এর লাথি এরকম কিছু অনুভুতির মাধ্যমে আপনি শিশুর উপস্থিতি বুঝতে পারবেন। আপনার গর্ভকালীন সময় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শিশুর নড়াচড়া ধরণও বদলে যায়। প্রতিটি শিশুর  নড়াচড়ার একটা নিজস্ব ধারা বা স্টাইল আছে। তবে কোন নির্দিষ্ট সংখ্যায় একে আবদ্ধ করা যায় না।

বেশিরভাগ মা-ই ১৬-২৪ সপ্তাহের মাঝে তার শিশুর  নড়াচড়া বুঝতে পারেন। এটা যদি আপনার প্রথম প্রেগনেন্সি হয়, তাহলে আপনি আপনার বাচ্চার নড়াচড়া টের পেতে পেতে ২০ সপ্তাহও লেগে যেতে পারে।  কিন্তু যদি এটা আপনার প্রথম গর্ভধারণ না হয়, তাহলে প্রায় ১৬ সপ্তাহের দিকে আপনার শিশুর নড়াচড়া বুঝতে পারবেন। আপনার শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে তার নড়াচড়ার সংখ্যা ও ধরনে পরিবর্তন হয়।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ সেপ্টেম্বর 3, 2023