আলহামদুলিল্লাহ আমরা জানি মুসলমানদের জন্য উৎসব হচ্ছে দুই ঈদ! এর বাইরে কোন প্রকার জন্মদিন, নতুন বছর উদযাপন, ভিন্নধর্মীয় উৎসব উদযাপন বিদাআত ও শিরকের শামিল। আমরা আমাদের বাচ্চাদের এইসব উৎসব অনুষ্ঠান পালন করতে দিই না।
তাই বলে কি বাচ্চাদের আনন্দ বলে কিছু নেই! তারা কি ঈদের উপহারের বাইরে আর কোন উপহার পেতে পারে না!
আলহামদুলিল্লাহ আমরা চাইলেই আমাদের বাচ্চাদের নির্মল আনন্দ দিতে পারি! কিছু বিশেষ কাজকে এবং বিশেষ দিনকে আনন্দ উদযাপনের উসিলা করতে পারি আলহামদুলিল্লাহ।
➤ শুক্রবার আমাদের সাপ্তাহিক ঈদ। এই দিনকে আমরা সপ্তাহের বাকি দিনগুলো থেকে আলাদা করতে পারি।
