নিপল কনফিউশন (Nipple Confusion)

প্রায়শই বুকের দুধ খাওয়ানো নতুন মায়েদের বলতে শোনা যায়, বাচ্চা ব্রেষ্টফিড করতে চায় না, বুকের কাছে আনলেই কান্না করে। বাচ্চার পেট ভরে না, তাই কান্না করতেই থাকে। সংবেদনশীল এই সময়টিতে বাচ্চার মা, বাবা আর পরিবারের অন্যরা ফিডার দিয়ে দেন, তা সেই ফিডারে এক্সপ্রেস করা মায়ের বুকের দুধ থাকুক, কিংবা ফর্মূলা। সমস্যা তখনি হয়, যখন ব্রেষ্টফিডিং এবং ফিডারে খাওয়ানো সমান তালে চলতে থাকে।

নতুন শিশুটিও দ্বিধার মধ্যে পড়ে যায়, কোন নিপল সে চায়, মায়ের বুকের দুধের নাকি ফিডারের। এর নাম “নিপল কনফিউশন”। যখন ব্রেষ্টফিডিং এর সাথে বাচ্চা পরিপূর্নভাবে অভ্যস্থ হওয়ার আগেই সে ফিডারে খাওয়া শুরু করে, কিংবা শুরুতেই বাচ্চা খুব বেশি প্যাসিফায়ার চুষনি) বা ড্যামিতে অভ্যস্থ হয়ে পড়ে, তখন সাধারনত এই সমস্যাটির সূত্রপাত ঘটে।

বাচ্চা যখন মায়ের বুক থেকে দুধ টেনে খায়, তার মেকানিজম ফিডার থেকে দুধ টেনে খাওয়া থাকে সম্পূর্ন ভিন্ন । বাচ্চাকে যখন ব্রেষ্টফিডিং আর ফিডার উভয়ের মাধ্যমে দুধ দেয়া হয়, তখন বাচ্চা দ্বিধান্বিত হয়ে যায় দুই ধরনের নিপল নিয়ে। যদিও এখনকার সময়ের ফিডারগুলো বলা হয়ে থাকে এমনভাবে ডিজাইন করা যে তা মায়ের নিপলের মতোই।

আসলে দেখতে প্রাকৃতিক নিপলের মতো হলেও এখানে বাচ্চার দুধ টেনে খাওয়ার মেকানিজম ভিন্ন দেখে, কখনোই তা মায়ের নিপলের বিকল্প হতে পারে না। এরকম অবস্থায় একবার ব্রেষ্টফিডিং, আরেকবার ফিডার দেয়া বলে, বাচ্চা দ্বিধান্বিত হওয়া অস্বাভাবিক না। সব বাচ্চারই যে নিপল কনফিউশন হয়, তাও না। তবে অনেক বাচ্চাদেরই এটা হয়।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জানুয়ারি 4, 2021