বাবু তো ছোট!

লিখেছেন Sakiba Ahmed

সন্তান ছেলে হোক বা মেয়ে, বাবা মায়ের কাছে তারা দীর্ঘদিন যাবত ছোট বাবুই রয়ে যায়। আর সেটা যদি হয় একমাত্র সন্তান তাহলে তো কথাই নেই। সেই বাবু যে কবে বড় হয়!

মেয়েদের তাও শ্বশুরবাড়ি যাওয়ার উসিলায় কিছু কাজ শেখানো হয়। যাদের শেখানো হয় না তারাও বিয়ের পর শিখে নেয়। কিন্তু আমাদের দেশে ছেলেদের জন্য ছোটবেলা থেকে সংসার শুরু করার পরেও কাজকর্মের ব্যাপারে থাকে বিশেষ ছাড়। ছেলেদের জন্য তাই মায়েদেরও চিন্তার শেষ থাকে না। থাকে কাজ না করতে দেওয়ার নানা অজুহাত।

"বাবু তো এখন ছোট, মাত্র ৫ বছর। নিজে নিজে খেতে পারবে না তাই আমি খাইয়ে দেই।"

"বাবু তো এখন ছোট, মাত্র ৮ বছর। ও কী খেলনা গোছাতে পারবে নাকি?"

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মে 26, 2023