মায়ের দুধ এবং ফর্মুলার মাঝে গুণগত তফাৎ কতটুকু?

নবজাতকের জন্য মায়ের দুধ আল্লাহর দেয়া সবচেয়ে খাঁটি খাবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ৬ মাস পর্যন্ত একটা বাচ্চা শুধু মায়ের দুধই খাবে। কিন্তু আমরা মায়েরা অনেকসময়ই বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে বুকের দুধের বদলে বা একইসাথে মানুষের তৈরি ফর্মুলা দিয়ে দেই। বাজারে কিনতে পাওয়া যায় এমন ফর্মুলা আর মায়ের বুকের দুধ কি একই গুণমান সম্পন্ন?

গবেষণায় দেখা গেছে বাচ্চার ক্রম বিকশিত মস্তিষ্ক এর জন্য সঠিক পরিমাণে মিশ্রিত ফ্যাটি এসিড থাকে মায়ের দুধে। বিশেষ করে ওমেগা ৩ ফ্যাটি এসিড ডিএইচএ (Omega 3 Fatty Acid DHA)। যদিও বর্তমানে ফর্মুলাগুলোতে ফ্যাটি এসিড যুক্ত করা হচ্ছে, তবে চিন্তার বিষয় হচ্ছে গবেষকরা নিজেরাই এখনো এবিষয়ে ঐক্যমতে পৌছুতে পারেননি যে ফর্মুলা দুধে কোন বয়সের বাচ্চার জন্য ঠিক কী পরিমাণ ফ্যাটি এসিড থাকা প্রয়োজন।

যুক্তরাজ্যে ১৪,৬৬০ টি বাচ্চার উপরবড় পরিসরে একটা গবেষণা করা হয় । সেই গবেষণায় পাওয়া যায় যেসব বাচ্চারা মায়ের বুকের দুধ খায়নি তারা অল্প হলেও মায়ের বুকের দুধ খাওয়া বাচ্চাদের থেকে মোটর স্কিলের ক্ষেত্রে ৩০ ভাগ পিছিয়ে আছে। আর অন্তত ৪ মাস সম্পূর্ণ মায়ের বুকের দুধ খাওয়া বাচ্চাদের থেকে বিকাশগতভাবে পিছিয়ে আছে ৪০ ভাগ। 

বেলারুসে হয় ১৭,০৪৬ টি ৬ বছরের বাচ্চার উপর আরেকটি বিশেষভাবে উল্লেখযোগ্য গবেষণা। একভাগ ছিলো যারা নবজাতক অবস্থায় পুরোপুরি মায়ের বুকের দুধ খেয়েছে এবং আরেকভাগ ছিল যারা মায়ের বুকের দুধ খায়নি। ওয়েসলার এব্রিভিয়েটেড স্কেইল অফ ইন্টেলিজেন্স (WASI Test) অনুযায়ী বুকের দুধ খাওয়া বাচ্চাদের  উল্লেখযোগ্যভাবে উচ্চ স্কোর ছিল। সাথে শিক্ষকের করা মুল্যায়নেও পাওয়া যায় সেসব বাচ্চাদের পড়া, লেখা এবং গণিতে উচ্চ স্কোর পেয়েছে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ আগস্ট 21, 2023