যদি আপনি গর্ভধারণ করে থাকেন বা গর্ভধারণ প্রক্রিয়ায় আছেন, তবে আপনার জন্য ফলিক এসিড (ভিটামিন বি৯) বেশ দরকার।
ফলিক এসিড নিউরাল টিউব ডিফেক্টস (এনটিডি) প্রতিরোধ করে। এনটিডি ঘটিত সমস্যাগুলোর মধ্যে জন্মকালীন বাচ্চার মেরুদণ্ডের সমস্যা বা মস্তিষ্কের সমস্যাগুলো অন্যতম। এনটিডি সাধারণত গর্ভধারণের খুবই প্রাথমিক পর্যায়ে ঘটে, এমনকি যখন গর্ভবতী নিজেও বুঝতে পারেন না তিনি গর্ভধারণ করেছেন। প্রতিবছর যুক্তরাষ্ট্রে ৩০০০ এনটিডি আক্রান্ত গর্ভধারনের খবর পাওয়া যায়।
আমেরিকার সরকারি রোগ প্রতিরোধ সংস্থা নারীদের নিয়মিত ভিত্তিতে ফলিক এসিড গ্রহণের পরামর্শ দেয়। তাদের পরামর্শ হলো গর্ভধারণের এক মাস আগে থেকে শুরু করে কমপক্ষে ৩ মাস পর্যন্ত ফলিক এসিড গ্রহণ করা দরকার, যাতে এনটিডি প্রতিরোধ করা সম্ভব হয়।
কিছু গবেষণা দাবি করে যে ফলিক এসিড বাচ্চার অন্যান্য অস্বাভাবিকতা রোধেও ভূমিকা রাখে।
