ডিমের বিকল্প প্রোটিনযুক্ত নয়টি খাবার
ডিমের বিকল্প প্রোটিনযুক্ত নয়টি খাবার নিয়ে এই লেখা অন্তঃসত্ত্বা মায়েদের জন্য। মায়েদের প্রায়শই এক সমস্যা হয়। সেটা হচ্ছে গন্ধ নিতে না পারার সমস্যা। কোন কোন খাবারের ঘ্রাণ গর্ভাবস্থায় অসহনীয় হয়ে উঠে। যার ফলে মায়েদের খাবার তালিকা থেকে অনেক গুরুত্বপূর্ণ খাবার বাদ পরে যায়। ডিম সেসবের মধ্যে একটি। প্রতিটি ডিমে প্রায় সর্বোচ্চ ১৬ গ্রাম প্রোটিন থাকে। ডিম গুরুত্বপূর্ণ পুষ্টির একটি দুর্দান্ত উৎস। কিন্তু অন্যান্য অনেক খাবারে পেয়ে যাবেন একই পরিমাণ বা তারচেয়ে বেশি প্রোটিন। উদাহরণস্বরূপ এই লেখায় কিছু খাবারের তালিকা দেয়া হলো
১০০ গ্রাম ছোলায় আছে ১৭ গ্রাম আমিষ বা প্রোটিন, ৬৪ গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং ৫ গ্রাম ফ্যাট বা তেল, ক্যালসিয়াম আছে প্রায় ২০০ মিলিগ্রাম, লৌহ ১০ মিলিগ্রাম, ও ভিটামিন এ ১৯০ মাইক্রোগ্রাম। এছাড়া আছে ভিটামিন বি-১, বি-২, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। ছোলার শর্করা বা কার্বোহাইডেটের গ্লাইসেমিক ইনডেক্স কম, এটা খেয়ে মুটিয়ে যাবেনা মানুষ। ছোলা (গারবানজো বিন নামেও পরিচিত) প্রতি আধা কাপে প্রায় ৮ গ্রাম প্রোটিন সরবরাহ করে। বাংলাদেশে রমাদানে খাওয়া হয় বেশিরভাগ সময়। কিন্তু আমরা এটা সারাবছরই খেতে পারি। বিশেষ করে গর্ভাবস্থায় পুষ্টির অন্যতম উৎস হতে পারে
